বকশীগঞ্জ প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: জামালপুরের বকশীগঞ্জে বিয়ের দাবিতে ছাত্রদল নেতা রিয়াদুল হকের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী।
বুধবার (১০ জুলাই) মধ্যে রাত ১টা থেকে ছাত্রদল নেতা রিয়াদুল হকের বাড়িতে অনশনে বসেন ওই ছাত্রী।
রিয়াদুল হক বকশীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও পৌর শহরের মিয়াপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নে ওই ছাত্রীর বাড়ি। মঈন মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী তিনি। তার সঙ্গে ছাত্রদল নেতা রিয়াদুল হকের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রেম চলাকালীন সময়ে রিয়াদুল হক ওই কলেজ ছাত্রীকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায়। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।
বুধবার রিয়াদুল হক ওই ছাত্রীকে বিয়ে করবে এমন প্রলোভন দেখায় এবং তার বাড়িতে আসতে বলে। রিয়াদুলের কথা মতো প্রেমিকাকে মধ্যে রাত ১টা সময় তার বাড়িতে গেলে তাকে রেখেই চম্পট দেয় সে। পরে ওই কলেজছাত্রী বারবার রিয়াদুলের ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পান। একপর্যায়ে রিয়াদুলের বাড়িতেই বিয়ের দাবিতে অনশনে বসেন ভুক্তভোগী।
এ ব্যাপারে অনশনে বসা কলেজছাত্রী জানান, তাকে বিয়ে করবে বলে নিয়ে এসেছে রিয়াদুল হক। তাই তিনি রিয়াদুলের বাড়িতে এসেছেন কিন্তু তাকে রেখেই পালিয়েছে রিয়াদুল হক।
অভিযুক্ত রিয়াদুল হকের বাবা বিল্লাল হোসেন বলেন, বিষয়টি আমি এলাকার গণ্যমান্যদের মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, বুধবার মধ্যে রাত থেকে মেয়েটি অনশনে বসেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সব মন্তব্য
No Comments