সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় গাছের গুড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে চালক। বৃহস্পতিবার (২রা সেপ্টেম্বর) দুপুর দেড়টায় পৌরসভার উত্তর দমদমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম বায়েজিদ হোসেন (২৫)। সে উপজেলার জয়নগর গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বায়েজিদ হোসেন মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করে। বৃহস্পতিবার দুপুরে সিংড়া থেকে একজন যাত্রী নিয়ে তাজপুরের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর দেড়টার দিকে উত্তর দমদমা পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের গুড়ির উপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা যাত্রী অক্ষত রয়েছে।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments