রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি (২৮) নামের এক চোরের শরীর ঝলসে গেছে ।
শরীরের ৩০ শতাংশ পুড়ে যাওয়া ওই চোর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে । রনি ঝালকাঠি জেলার নলছিটির মোল্লার হাট এলাকার আইয়ুব আলীর ছেলে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, শুক্রবার ভোর রাতে সানুহার গ্রামে পল্লী বিদ্যুতের ২নং পিলারের ট্রান্সফরমার চুরি করতে যায় রনি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ডাকচিৎকার দিলে এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা পল্লী বিদ্যুৎ'র জোনাল অফিসের ডিজিএম মো.এনামুল হক জানান, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি মো.কামরুল হাসান বলেন, খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে,। এখন তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments