ফরিদপুর অফিস : গোপালগঞ্জে শিবিরের ৬ নেতা-কর্মিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ মে) দুুপুরে জেলা শহরের পূর্ব মিয়াপাড়া ও এস. এস আলীয়া মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৪ জনই গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জ সদর থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও বশেমুরব্রিপবি’র আইন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আল ইমরান মুসা (২৪), সদর থানা সাধারন সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আবু কালাম (২১), রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মুয়াজ বিল্লাহ (২২), কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সেলিম রেজা (২৫), পূর্ব মিয়াপাড়া বিসমিল্লাহ জামে মসজিদের ইমাম মো. আলাউদ্দিন(৩২) ও মাদ্রাসা ছাত্র মো. শরিফুল ইসলাম (১৫)। আটককৃতদের মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জ জেলায়। বাকিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া সকলে শিবিরের নেতা-কর্মী। এছাড়া পূর্ব মিয়াপাড়া মাওলানা জামাল উদ্দিনের বাসায় অভিযানকালে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বই, ম্যাগাজিন, প্রচারপত্র ও বিশেষ ফরম সহ এদের মধ্যে ৪জনকে আটক করা হয়। বাকী ২ জনকে এস.এস আলীয়া মাদ্রাসা থেকে আটক করা হয়।
আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদে তারা ইসলামী ছাত্রশিবিরের সদস্য বলে স্বীকার করেছে বলে জানন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments