স্টাফ রিপোটার: স্তন ক্যান্সার সচেতনতা দিবসের ১০০ দিন গণনা ও এ উপলক্ষে আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা অনুষ্ঠিত।
আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
" স্তন ক্যান্সার সচেতনতায় চাই সামাজিক আন্দোলন" শীর্ষক আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়।
প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. হালিদা হানুম আক্তার, প্রকল্প পরিচালক আব্দুল হাকিম মজুমদার,
জাতীয় প্রেস ক্লাব সাধারন সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টারস ইউনিটি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, হেলথ রিপোর্টারস ফোরাম সাধারন সম্পাদক মাইনুল হাসান সোহেল, জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শাহনাজ পলি।
স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সদস্য ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ওয়াইডাব্লিওসিএ'র জাতীয় সম্পাদক হেলেন মনিষা সরকার, হারমনি ট্রাস্টের সিইও অমিতাভ ভট্টাচার্য ও স্বাস্থ্য সমন্বয়ক শাহিদা ইলোরা, হীল এর প্রতিষ্ঠাতা জেবুন্নেছা, রোটারি ক্লাব অব ঢাকা কাওরানবাজার-এর পাস্ট প্রেসিডেন্ট শাহানা আলম, রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি'র প্রেসিডেন্ট সুমন সরকার, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির সেক্রেটারি জীবন কুমার সরকার, ইনার হুইল ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটির প্রেসিডেন্ট নাসিমা আলম, ট্রিটমেন্ট কমিউনিটির পক্ষে ডা. সোনিয়া জাহান, ঢাকা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট মাহবুবা আক্তার প্রমুখ।
সভায় আলোচকগণ ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সুবিধার বিকেন্দ্রীকরণ ও ব্যাপক গণসচেতনতার উপর জোর দেন।
সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচীর প্রতি সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ প্রিম্যাচিউর ও স্বল্প ওজনের শিশুকে সফল চিকিৎসা শেষে সুস্থভাবে পরিবারের কাছে ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৬৩। এসময় ১৫৫ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৮৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) চলমান কার্যক্রমকে আরও বেশি বেগবান, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমি ...
সব মন্তব্য
No Comments