মাহমুদুর রহমান(তুরান), অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মিরান মাতুব্বর (৪৫) নিহত হয়েছে । বুধবার সকাল ১০টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মিরান মাতুব্বর ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের আমির মাতুব্বরের ছেলে ও ভাঙ্গা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক বাংলা ৭১, দৈনিক আজকের সংবাদ পত্রিকায় কাজ করতেন ।
এব্যাপারে নিহতের ভাই সাঈম মাতুব্বর জানান, মঙ্গলবার সন্ধ্যায় আলগী ও নগরকান্দার চরদোসরদী ফিডার সড়কে মটর সাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিরান গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথম তাকে ভাঙ্গা হাসপাতাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার সময় অটোরিকশার ১টি রড মিরান মাতুব্বরের পেটে ঢুকে কয়েকটি নাড়ী কেটে যায়। বুধবার ভোর থেকে ৫ ঘন্টা সময় ধরে তার অপারেশন করা হয়। সকাল ১০ টার দিকে সে মারা যায়। মিরান মাতুব্বরের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তার তিন মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে দূর্ঘটনায় মিরান মাতুব্বর নিহত হওয়ার সংবাদ পেয়ে অটোরিকশার মালিক আলগীর চরবালিয়া গ্রামের মোহাম্মদ মোল্লা ছেলে দুখোর মোল্লা পালিয়ে গেছে।
সাংবাদিক মিরান মাতুব্বর নিহত হওয়ার খবর শুনে ভাঙ্গা প্রেসক্লাবের সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই বাকি জানান, এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments