মো: মহশীন আলী, রংপুর অফিস
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২(দুই) শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কুলিক নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ওই গ্রামের ইব্রাহিমের কন্যা চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ইয়াসমিন আকতার (১০) এবং দিনাজপুর সদর উপজেলার স্টেশনপাড়ার ইউসুফ আলী ও সাথী আকতার দম্পতির কন্যা দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া তাসলিমা আকতার (৮) কুলিক নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে নদীর পানিতে ডুবে গিয়ে তাদের মৃত্যু হয়। নিহত তসলিমা তার বাবা মায়ের সাথে আত্বীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই এবং বাচ্চা দুটোর মরদেহ দুটি দেখতে পায়। তারা পরস্পর আত্মীয়। এখন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। বিষয়টি খুবই বেদনাদায়ক ও দূঃখজনক।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments