সিলেট অফিস: মৌলভীবাজারের জুড়ীতে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউন দিলেন জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দীন আহমেদ মিঠু। গত শনিবার উপজেলার বিভিন্ন চা বাগানে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা মিঠুর গাড়ির সামনে ও পিছনে কয়েক শতাধিক মোটরসাইকেলের বহর। মাঝখানে গাড়িতে বসে পথচারীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান মিঠু। যেখানে বিএনপির হাইকমান্ড থেকে দলের নেতাদের এলাকায় গিয়ে কোন ধরনের মোটরযান শোডাউন দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। তারপরও কেন নাসির উদ্দীন আহমেদ মিঠু শোডাউন দিলেন এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তুমুল সমালোচনা চলছে। ইতিমধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করায় বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাদের শোকজ করা হয়।
মিঠুর সমালোচনা করে জুড়ী উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মামুন বলেন, উনিতো তারেক রহমানের নির্দেশনা মানেন না। ছাত্রজনতার বিপ্লবে আওয়ামী লীগের পতনের পর বিএনপির হাইকমান্ড থেকে কোনো ধরনের শোভাযাত্রা না করার নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে নাসির উদ্দীন আহমেদ মিঠু দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন। এছাড়া কয়েকদিন আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জুড়ীতে গিয়েছিলেন তখনও তিনি মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউন দিয়েছিলেন।
এ বিষয়ে বিএনপি নেতা নাসির উদ্দীন আহমেদ মিঠু ঢাকা টাইমসকে বলেন, এটি আসলে শোভাযাত্রা নয়। পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজামণ্ডপের নিরাপত্তার জন্য কয়েকটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে। এছাড়া এলাকাটি যেহেতু বর্ডার এলাকা তাই জেলা বিএনপির নির্দেশে আমরা সীমান্তবর্তী এলাকা পাহারা দিয়েছি।
প্রসঙ্গত, বিগত ৮ সেপ্টেম্বর দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিল বিএনপি। যেখানে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের ‘শোডাউন’ পরিহার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, এতদ্দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আপনাদের অধিনস্থ কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশে সফরকালে কোনো ধরনের মটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করতে হবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments