ডেস্ক রিপোর্ট: স্যামসাং ইলেকট্রনিকস টানা ১৯তম বছরের মত বৈশ্বিক টিভি বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে টিভির বাজারের ২৮.৩ শতাংশ দক্ষিণ কোরিয়া-ভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির দখলে ছিল। টিভির ক্ষেত্রে প্রিমিয়াম ও আল্ট্রা-লার্জ স্ক্রিনে উদ্ভাবন নিয়ে আসা ও সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করায় ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী টিভির বাজারে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে প্রতিষ্ঠানটি।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “ধারাবাহিকভাবে ১৯ বছর ধরে বৈশ্বিক টিভি বাজারে শীর্ষস্থান অর্জনের স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এ অর্জন গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতে টিভি শিল্পখাতের সম্ভাবনা উন্মোচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
বৈশ্বিকভাবে প্রিমিয়াম টিভি সেগমেন্টে (আড়াই হাজার মার্কিন ডলারের অধিক মূল্যের) স্যামসাংয়ের বাজার হিস্যা ৪৯.৬ শতাংশ এবং আল্ট্রা-লার্জ ক্যাটাগরিতে (৭৫ ইঞ্চি ও তার অধিক) প্রতিষ্ঠানটির বাজার হিস্যা ২৮.৭ শতাংশ। স্যামসাং কিউএলইডি ও ওএলইডি সেগমেন্টেও তাদের নের্তৃস্থানীয় অবস্থান ধরে রেখেছে। কিউএলইডিতে তাদের বাজার হিস্যা ৪৬.৮ শতাংশ এবং ওএলইডিতে বাজার হিস্যা ২৭.৩ শতাংশ।
স্যামসাং ৮.৩৪ মিলিয়ন কিউএলইডি টিভি ইউনিট বিক্রি করেছে। উল্লেখ্য, কিউএলইডি টিভি প্রথমবারের মত মোট বৈশ্বিক টিভি বিক্রির ১০ শতাংশ অতিক্রম করেছে; এর মাধ্যমে এ সেগমেন্টে টিভি বিক্রির সংখ্যা উল্লেখভাবে বৃদ্ধি পেয়েছে। ওএলইডি সেগমেন্টে স্যামসাং ১.৪৪ মিলিয়ন ইউনিট টিভি বিক্রি করেছে। এর ফলে, বছরপ্রতি বিক্রির ক্ষেত্রে ৪২ শতাংশ এবং বাজার হিস্যার ক্ষেত্রে ৪.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এটি ওএলইডি প্রযুক্তির প্রতি ক্রেতাদের আগ্রহেরই প্রমাণ। ওএলইডি ক্যাটাগরিতে স্যামসাংয়ের প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে ক্রেতাদের মধ্যে এ টিভি নিয়ে চাহিদা বৃদ্ধি পেয়েছে।
সিইএস ২০২৫-এ স্যামসাং এআই-সমর্থিত স্ক্রিন প্রযুক্তির ক্ষেত্রে তাদের যুগান্তকারী উদ্ভাবন ভিশন এআই প্রদর্শন করেছে। ভিশন এআই ব্যবহারকারীদের অভ্যাস ও পছন্দ বিশ্লেষণ করে ব্যক্তিনির্ভর বিশেষায়িত সেবা প্রদান করবে, যা ভবিষ্যতে বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলবে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments