রাহাদ সুমন,বরিশাল: জেলার মুলাদী সদর উপজেলায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে হামলায় বাবুল বেপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বজয়সুলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাবুল বেপারী ও মল্লিক পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে করিম মল্লিক, রফিক মল্লিক, ইউসুফ মল্লিকসহ তিন-চারজন মিলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বেপারী পরিবারের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন আলিম বেপারী এবং রেসমা বেগম। স্থানীয়রা আহত দুইজনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আর বাবুল বেপারীর মরদেহ উদ্ধার করা হয় আখক্ষেত থেকে।
নিহত বাবুল বেপারীর বড় ভাই জালাল বেপারী বলেন, ‘আমরা ঘেরে জমি পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয় কাবিল মল্লিকের ছেলে করিম মল্লিক, করিম মল্লিকের ছেলে রফিক মল্লিক, ইউসুফ মল্লিকসহ সাত-আটজন ও স্থানীয় প্রভাবশালী বেল্লাল সরদার হামলা চালায়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’
বরিশাল মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইতোমধ্যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments