রংপুর অফিস: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচন শুরু হয়েছে । নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন অফিস জানিয়েছেন, সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরায় নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করবে ইসি। ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নির্বাচন পর্যবেক্ষণে নির্বাচন কমিশন সচিবালয় থেকে মনিটরিং সেলও গঠন করা হয়েছে।
গাইবান্ধা-৫ উপনির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা একা সুষ্ঠু ভোট করতে পারব না। সকলের সহযোগিতা লাগবে। প্রশাসন, মিডিয়ার সহযোগিতাও লাগবে। যে কোনো অনিয়ম আপনাদের চোখে পড়লে সেটা অবশ্যই প্রকাশ করবেন। আমরা সমাধান করব। আমাদের চেষ্টা থাকবে সবাই মিলে যেন নির্বাচন সুষ্ঠু করতে পারি।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গত ২৪ জুলাই গাইবান্ধা-৫ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ইভিএমের মাধ্যমে। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। ভোটের মাঠে পাঁচ জন প্রার্থী থাকলেও আওয়ামী লীগের প্রার্থী ছাত্র লীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টি-জাপা প্রার্থী অ্যাডভোকেট এইচএম গোলাম শহীদ রনজু ও স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের মধ্যে মুল লড়াই হবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments