মো.পাভেল ইসলাম রাজশাহী: 'বিশ্ববিদ্যালয়ে তৈরী হবে আলোকিত মানুষ,শুধু কারিগর নয়।’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের বঙ্গবন্ধু অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘রাবি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ কর্তৃক আয়োজিত সেমিনারের মূখ্য আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক আনোয়ার আরও বলেন, ‘এখন যদি শিক্ষকরা সারা বছর নির্বাচন করবে তবে পড়বে কখন আর গবেষণা করবে কখন? এখন যা অবস্থা হয়েছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নির্বাচন হয় কিন্তু শিক্ষার্থীদের কোনো নির্বাচন হয় না। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এখন অ-গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এটি বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য দক্ষতা-শর্তাবলীর প্রয়োজন পড়ে কিন্তু উপাচার্য হবার জন্য কোনো দক্ষতার প্রয়োজন পড়ে না। বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেই উপাচার্য, উপ-উপাচার্য হওয়া যায়। উপাচার্য এবং উপ-উপাচার্য হবার জন্য যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে।’
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বঙ্গবন্ধু শিক্ষা নিয়ে অনেক কাজ করে গেছেন। শিক্ষার অগ্রগতির জন্য দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ড. কুদরত-এ-খুদাকে প্রধান করে বঙ্গবন্ধু একটি শিক্ষা কমিশন গঠন করেন। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের আজকের যে অধঃপতন, তার জন্য আমরাই দায়ী। কাজেই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আমাদের বারবার চিন্তা-ভাবনা করা উচিত। আইন সবার জন্য সমান। তবে আইনের রক্ষককেও যোগ্যতাসম্পন্ন হতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যসহ সকল নিয়োগের নানা নীতিমালা আছে। যেগুলো সঠিকভাবে মেনে নিয়োগ কার্য করলে শিক্ষা ব্যবস্থার এমন পরিণতি হতো না। এখন আমাদের সময় এসেছে কথা বলার। শুধু আত্মসমালোচনা নয়, আমাদের আত্মশুদ্ধি করতে হবে।’
রাবি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম খলিলুর রহমান খানের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টান্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডের সঞ্চালনায় সেমিনারের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments