মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা বন্দর কর্তৃপক্ষ’র নতুন চেয়ারম্যান হিসেবে রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী ( ওএসপি, এসপিপি, এনডিসি পিএসসি- পি নং-৬৮৩ ) যোগদান করেছেন। গত ২৫ জানুয়ারি বুধবার বিকেলে সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসাকে বন্দর কর্তৃপক্ষ বিদায় সংবর্ধনা প্রদান করেন। এর পরে নবাগত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী নতুন কর্মস্থলে যোগদান করেন।
এর আগে গত ১৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায় মোংলা বন্দর কর্তৃপক্ষ’র সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভ্যাইস চ্যান্সেলর হিসেবে তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত থাকা রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীকে মোংলা বন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একসাথে রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী’র চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ’র ওয়েব সাইটেও নবাগত চেয়ারম্যার রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীর যোগদানের তথ্য সন্নিবেশিত করা হয়েছে। এছাড়া বন্দর কর্তৃপক্ষ’র উপ-সচিব মোঃ মাকরুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments