নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়; আর নয় শব্দদুষণ, চাই সুস্থ জীবন এই প্রতিপাদ্য কে সামনে পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। প্রতিবছরের ন্যয় এপ্রিল মাসের শেষ বুধবার তথা ২৯ এপ্রিল /২৬ তারিখ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে শব্দদুষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
২৯ এপ্রিল ২০২৬ বুধবার সকালে দিবসটি উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের আয়োজনে ও জেলা প্রশাসন, পঞ্চগড়ের সহযোগীতায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীতে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড়, প্রাণ প্রকৃতি বিষয়ক সামাজিক উন্নয়ন সংস্থা “কারিগর”, ইএসডিও, বিডিক্লিন সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সংগঠক, ও কর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালী শেষে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শব্দসচেতনতা দিবসের কার্যক্রম ও বিষয়বস্তু ব্যাখ্যা করেন। এরপর আলোচনা সভায় মুক্ত আলোচনার মাধ্যমে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ স্ব স্ব পরিকল্পনা উপস্থাপন করেন।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ, পঞ্চগড় এর প্রতিনিধি ফরহাদ হোসেন,
সিভিল সার্জন পঞ্চগড়ের প্রতিনিধি ডা জান্নাতুন ফেরদৌস নিতু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, (বাপার) পঞ্চগড় এর সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, কারিগরের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বিডিক্লিন, পঞ্চগড়ের কর্মী সোহানা তুবা।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments