জেলা প্রতিনিধি, নাটোর: নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার(১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার চৌগ্রাম ও ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাজমুল আলী মন্ডল, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ গোপাল চন্দ্র সরকার (২২), চৌগ্রামের শিপন আলীর ছেলে রাকিব আলী (২২), মৃত মুকুল হোসেনের ছেলে আব্দুল মমিন (২২), ডাহিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪২) ও ভুক্তভোগী গৃহবধূর স্বামী বুদ্দু মোল্লা (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সাড়ে নয়টার পরে বুদ্দু মোল্লা তার তৃতীয় স্ত্রী ভুক্তভোগী গৃহবধূকে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে। পরে প্রতিবেশী শহিদুল ইসলামের সহযোগিতায় এবং গ্রাম পুলিশ গোপাল চন্দ্র সরকার ও অপর যুবক রুহুলের পাহারায় গৃহবধূকে ধর্ষণ করে রাকিব আলী নামে এক যুবক। পরে সেখান থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে মাহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে রাতভর গণধর্ষণ করে যুবদল নেতা নাজমুল আলী মন্ডল, সাদ্দাম মন্ডল এবং আব্দুল মমিন।
এঘটনায় আজ (বৃহস্পতিবার) ভুক্তভোগী গৃহবধূ ৮ জনের নাম উল্লেখ করে সিংড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
এবিষয়ে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর আলী বলেন, ভুক্তভোগীর স্বামী তাকে ভুল বুঝিয়ে নিয়ে আসে। পরে স্বামীর সহযোগিতায় অন্যান্য আসামীরা গৃহবধূকে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামীসহ ৬জনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত আরও দুইজন পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান চালিয়ে যাচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, ওই নারীর সঙ্গে তাদের (আসামিদের) সম্পর্ক ছিল আগে থেকে, ঘটনায় মহিলা ও তার স্বামীরও যোগসাজশ রয়েছে বলে মনে হয়েছে। মামলা আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments