আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধিঃ দৈনিক রূপালি বাংলাদেশ পত্রিকার উদ্বোধনী সংখ্যা উপলক্ষে পঞ্চগড়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২০ অক্টোবর) দুপুরে পত্রিকাটির পঞ্চগড় প্রতিনিধি ইনসান সাগরেদের আয়োজনে পঞ্চগড় প্রেস ক্লাব থেকে র্যালীটি বের হয়ে পঞ্চগড় সিনেমা হল সড়ক ঘুরে আবার পঞ্চগড় প্রেস ক্লাবে এসে শেষ হয়। র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পঞ্চগড় প্রেস ক্লাবের আহবায়ক ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সরকার হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আদম সুফি,সদর থানা বিএনপি আহবায়ক আনোয়ার হোসেন, জাসাসের সাবেক বিভ্গাীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা ইউনুস শেখ, জেলা মহিলা দলের সভানেত্রী আরজু মান্দ বানু মুক্তি,সাবেক ছাত্রনেতা আবুল কাশেম রুমেল,বিশিষ্ট সমাজসেবক রাজিউর রহমান(রাজু) জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদার রহমান (মাহাবুব),সদস্য সচিব আনোয়ার হোসেন তাপস, যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রোকনুজ্জামান (জাপান),সাবেক ছাত্র ও যুব নেতা আলি আহসান প্রধান (নাহিদ),সাবেক ছাত্র ও যুবনেতা মো: হায়তুন, সাবেক ছাত্রনেতা মহিদুল ইসলাম দিপু।
এসময় উপস্থিত বক্তারা বলেন এই জেলার উন্নয়নে গণমাধ্যম কর্মীরা মুখ্য ভুমিকা পালন করবে।অন্যায়,কৃষ্টি কালচার,ইতিহাস ঐতিহ্য সহ সম্ভাবনাময় দিক গুলো তুলে ধরবেন বলে আমরা বিশ্বাস করি। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দৈনিক রুপালি বাংলাদেশ পত্রিকার উদ্বোধনী সংখ্যা উপলক্ষে কেক কাটা হয়।উদ্বোধনী সংখ্যায় উপস্থিত ছিলেন, ৭১ টেলিভিশন জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন রনিক, আরটিভি জেলা প্রতিনিধি হারুন অর রশীদ হারুন,দৈনিক দিনকাল প্রতিনিধি মো:সাব্বির হোসেন, ইনকিলাব জেলা প্রতিনিধি সম্রাট হোসেইন,নাগরিক টিভি জেলা প্রতিনিধি সাইদুজ্জামান রেজা, বৈশাখী চ্যানেল প্রতিনিধি মো:রকি,এটিএন নিউজ সিদ্ধার্থ, দৈনিক লোকায়ন জেলা প্রতিনিধি বদরুদ্দোজা প্রধান (বাধঁন),CNI জেলা প্রতিনিধি আল মাসুদ,দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মো:ইকবাল বাহার,ভোরের আকাশ জেলা প্রতিনিধি নুর হাসান,এশিয়ান চ্যানেল জেলা প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ইভেন,মঞ্জু,রাজু,ইরান সহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কেক কেটে দিনটিকে স্মরনীয় করে রাখেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments