পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: জাতীয় অনলাইন পোটাল যুগবার্তায় সংবাদ প্রকাশের পর অবশেষে প্রতারণা মামলায় চার্জশীটভুক্ত আসামি বহুল আলোচিত রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হককে বদলি করা হয়েছে। রাজশাহী টিটিসি থেকে তাকে বগুড়া টিটিসিতে বদলি করা হয়।
রোববার (২৪ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রশাসন ও অর্থ শাখার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে তার বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানতে চাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ ও পরিচালনা) প্রকৌশলী মো. সালাহ উদ্দিন বলেন,আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাকে (অধ্যক্ষ) সংযুক্তিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যাণ্ড রিলিজ) বলে গণ্য হবেন।
ক্ষমতাচ্যুত আ.লীগ সরকারের কিছু মন্ত্রী,এমপি ও দলটির কতিপয় নেতার অত্যন্ত ঘণিষ্ঠ হিসেবে বহুল পরিচিত এই অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে এরই মধ্যে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করেছেন। তারা সংবাদ সম্মেলন, বিক্ষোভ কর্মসূচি,উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এসব নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ চলে আসছিল।
অধ্যক্ষ এমদাদুল হকের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের নারী চীফ ইনস্ট্রাক্টর (জেনারেল ইলেকট্রনিক্স) সাঈদা মমতাজ নাহরীনা ইকবালকে আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগও রয়েছে। অধ্যক্ষের আপত্তিকর ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন অজুহাতে ওই নারী চীফ ইনস্ট্রাক্টরকে হয়রানি করা এবং হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের (ডিজি) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী চীফ ইনস্ট্রাক্টর সাঈদা মমতাজ নাহরীনা ইকবাল।
এসব বিষয় নিয়ে যুগবার্তা ডটকম অনলাইন নিউজ পোর্টালসহ স্থানীয় একাধিক সংবাদ প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয়। অবশেষে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হককে বদলি করা হলো।
তবে এ বিষয়ে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments