ডেস্ক রিপোর্ট : আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান এর চ্যাম্পিয়ন শারমিন আকতার গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৪ নভেম্বর) সকালে শারমিনকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
সোমবার সকালে শারমিনের বাবা হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, ২ নভেম্বর জ্বরে আক্রান্ত হলে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ৬ নভেম্বর বাসা থেকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
শারমিনের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বাবা হুমায়ুন কবির সরকার।
উল্লেখ্য, ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২০ বছর বয়সী শারমিন আকতার পিতা-মাতার সঙ্গে রাজধানীর দক্ষিণ বাড্ডায় বসবাস করেন। শারমিনের দাদা গান গাইতেন। বাবা গান লেখেন, সুর করেন। পছন্দ করেন গাইতেও। ফলে গানটা শারমিনের রক্তে ছিল। অসীম প্রতিভা প্রস্ফুটিত হয় বাংলা গানের বাগানে। বাবা-দাদার পথ ধরেই গাইছেন মাটির গান, প্রাণের গান, বাংলা গান। বাবা যেমন শত কষ্টেও হাল ছাড়েননি, কন্যাও পিছিয়ে থাকেনি। শারমিন চ্যাম্পিয়ন হয়েছিলেন ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান-২০১৬’তে। শারমিনের বাবা হুমায়ুন সরকার একাধারে কন্ঠশিল্পী, সুরকার ও গীতিকার।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments