ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের হজ ও ওমরাহ্ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে সৌদিতে ঘুরতে আসা ট্যুরিস্ট ভিসাধারী ব্যক্তিরাও ওমরাহ্ পালন করতে পারবে। আরব নিউজ
তবে এই সুবিধা প্রদান করা হয়েছে ৪৯ টি দেশের নাগরিকদের জন্য। তালিকাভুক্ত দেশগুলোর ট্যুরিস্টরা চাইলেই ওমরাহ্ পালন করতে পারবে, সেক্ষেত্রে আগে অনলাইনে অথবা বিমানবন্দরে নেমে কর্তৃপক্ষের অনুমতির জন্য প্রয়োজনীয় নথি প্রদানসহ ভিসা সুরক্ষিত করতে হবে।
সেই সাথে দর্শনার্থীদের ১২ মাস বা এক বছরের জন্য বৈধ পর্যটন ভিসার অনুমোদন দেয়া হবে। এ ক্ষেত্রে যাদের ফ্যামিলি ভিজিট ভিসা আছে, তারা ‘ইতমারনা অ্যাপের’ মাধ্যমে বুকিং করে ওমরাহ পালন করতে পারবেন।
ওমরাহ পালনের ক্ষেত্রে, কোভিড-১৯ এর চিকিৎসা, দুর্ঘটনার ফলে মৃত্যু বা অক্ষমতা এবং ফ্লাইট বিলম্ব বা বাতিলের ফলে উদ্ভূত খরচের জন্য দর্শনার্থীদের একটি স্বাস্থ্য বীমা থাকতে হবে।
এদিকে, নতুন এই সিদ্ধান্তের পর কিছুটা সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব। পাকিস্তানের গণমাধ্যম স্টার্টআপ এর বরাতে জানা গেছে, নতুন প্রকাশিত ৪৯ টি দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো নন-মুসলিম দেশ অন্তুর্ভূক্ত থাকলেও নেই বৃহত্তর মুসলিম সংখ্যাগরিষ্ট দেশগুলো তার মধ্যে অন্যতম পাকিস্তান।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৫ মে বেইজিং থেকে ওয়াশিংটনের পথে রওনা হন তিনি। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
সব মন্তব্য
No Comments