আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ ১ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫ জামালপুর।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে এসব মাদকসহ ওই মাদককারবারিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মাদককারবারি নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের আজমত আলীর ছেলে মো,জব্বার মিয়া (১৮)।
সে দুপুর ১২ দিকে ২৪ বোতল ভারতীয় মদ বস্তায় ভরে রাংটিয়া এলাকায় গাড়ির অপেক্ষায় ছিল।
এ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি অভিযানিকদল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেজর আব্দুর রাজ্জাক বলেন র্যাবের এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments