ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে যৌথ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের নার্সিং ও মিডওয়াইফার প্রোগ্রাম চালুর লক্ষ্যে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত স্যালফোর্ড ও বোল্টন ইউনিভার্সিটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল সোমবার (১০ অক্টোবর) টঙ্গীস্থ ইন্টারন্যাশনাল মেডিকেল ও নার্সিং কলেজ পরিদর্শন করেন।
প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল বাংলাদেশের নার্সিং শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে বেসরকারি পর্যায়ে যুক্তরাজ্যের বিখ্যাত ইউনিভার্সিটির সাথে বিভিন্ন নার্সিং প্রোগ্রাম চালুর উদ্যোগ গ্রহণ করায় ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশে উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য বর্তমান সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে এবং ইতোমধ্যে দেশের স্বাস্থ্যসেবায় গুনগত পরিবর্তন এসেছে, যার দরুন এখন দেশেই জটিল ও সূক্ষ অপারেশন হচ্ছে। এতে করে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। তিনি স্বাস্থ্য সেবার আরও অগ্রগতির লক্ষ্যে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ড. আহমেদ আল কবিরেরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন মেয়াদী প্রোগ্রাম ও শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা ও চাকুরির সুযোগের বিস্তারিত তুলে ধরেন।
প্রতিনিধদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার আব্দুল জব্বার।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments