স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালিকপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে এখন থেকে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, ব্যবসায়ীদের অনুরোধ বিবেচনায় নিয়ে আগের সিদ্ধান্ত আংশিক সংশোধন করা হয়েছে। এর ফলে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নেয় সরকার।
পরবর্তীতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির নেতারা ব্যবসার স্বার্থে অন্তত রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
সরকারের নতুন সিদ্ধান্তে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেলেও জ্বালানি সাশ্রয়ের বিষয়টি এখনও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments