স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার রাতে সরকারি ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে পৃথক গেজেটের মাধ্যমে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরুর বিষয়টি জানানো হয়েছে।
প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৫৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমান-কে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন। তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেছেন বলেও গেজেটে উল্লেখ রয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, নতুন সরকার গঠনের সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
আরও একটি পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ গেজেটে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
গেজেট প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠন ও সম্ভাব্য মন্ত্রিসভার আকার-আকৃতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments