নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে ৭ বছরের এক শিশু ধর্ষণ শিকার হয়েছে। সদর উপজেলা চাকলাহাট ইউনিয়নের নারায়নপুর ডাঙ্গাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। রোববার ২৫ জুলাই রাতে ওই শিশুর চাচা মতিয়ার রহমান (৪৫) নামে বাদি হয়ে পঞ্চগড় সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। বর্তমানে ওই শিশুটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মামলার সূত্রে জানা যায়,ধর্ষক শুকরু মোহাম্মদ (৬০) প্রায় সময় ওই শিশুকে নানা রকম ভয়ভীতি দেখাত এবং মাঝে মধ্যে তাকে ডেকে কোলে বসাত,এনিয়ে গ্রাম্য শালিস হয়েছে। গত ২৪/০৭/২০২১ ইং তারিখে দুপুরে শিশুটি মা বাবা বাড়িতে না থাকায় শুকরু মোহাম্মদ বাড়িতে ঢুকে দেখে শিশুটি একাই রয়েছে সেই সুযোগে শিশুটিকে ভয় দেখিয়ে তাকে নিয়ে তাদের ঘরে ঢুকে ধর্ষণ করার সময় শিশুটি চিৎকার করলে পাশের এক মহিলা শিশুটির চিৎকার শুনে ওই বাড়িতে আগাইয়া আসলে ধর্ষক শিশুটিকে ছেড়ে দিয়ে ঘর থেকে পালিয়ে যায়। বিকেলে শিশুটি মা বাড়িতে আসলে শিশুটি কান্না জড়িতকন্ঠে তার মাকে সব কথা খুলে বলে। এনিয়ে শিশুটির মা বাবা চাকলাহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জমির উদ্দীন (দুলা) তাকে বিষয়টি জানালে তিনি সাথে সাথে ওই ধর্ষককে ডেকে এনে টাকার বিনিময়ে আপোষ মিমাংসার জন্য শিশুটির মা বাবাকে চাপ দিলে শিশুটির মা বাবা আপোষ মিমাংসা না মানাতে ইউপি সদস্য ধর্ষককে ভাগাইয়া দেয়। এদিকে শিশুটির মা বাবা জানান যে আমার মেয়ের সর্বনাস করেছে সেই ধর্ষকের যেন উচিৎ বিচার হয়। এবিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা পিপিএম তিনি জানান,চাকলাহাট ইউনিয়নে একটি ৭ বছরের শিশু ধষণ হওয়ায় শিশুটির চাচা বাদী হয়ে এজাহার করায় ধর্ষকের বিরুদ্ধে নারী শিশু মামলা দায়ের করা হয়েছে। আসামী আটকের অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments