কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের একটি বিদেশী জাহাজ। শনিবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এ জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌছায়। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে পানামার পতাকাবাহী জাহাজটি বন্দরের পাইলট মো.গোলাম রাব্বানি ইনার এ্যাংকোরেজে নিয়ে আসে।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করে জানান, জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। এটি তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ। তবে কয়লা নিয়ে একের পর এক আরও অন্তত: ১৫টি জাহাজ বিদ্যুৎ কেন্দ্রে আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য এর আগে গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা নামের আরও একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়। গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিলো।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে আজ সোমবার ২৫ মে থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের সরকারি ছুটি। আগামী ৩১ মে পর্যন্ত ছুটি চলবে এবং ১ জুন রবিবার থেকে অফিস-আদালত খুলবে। গতকাল রবিবার ২৪ মে ছিল সর ...
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
সব মন্তব্য
No Comments