ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে টিকটক ভিডিওর মাধ্যমে পুলিশের কাছে বিচার চেয়ে আত্মহত্যা করেছেন স্বদেশ সরকার (২৫) নামের এক যুবক।
বুধবার (১৯ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্বদেশ সরকার উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের পশ্চিম পাড়ার স্বপন সরকারের ছেলে। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও আপলোড করেন তিনি।
ভিডিওটিতে দেখা যায়, জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখ স্বদেশের কাছ থেকে কিছু টাকা ধার নেন। ১৮ জুলাই বিকেলে স্থানীয় বাবুরবাজারে রিয়াজের কাছে পাওনা টাকা দাবি করে স্বদেশ। এ সময় রিয়াজ টাকা নেওয়ার কথা অস্বীকার করে তাকে অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। নির্যাতনের শিকার হয়ে স্থানীয়দের কাছে বিচার দেন স্বদেশ। এতে কোনো প্রতিকার না পেয়ে অভিমানে টিকটকে পুলিশের কাছে বিচার চেয়ে আত্মহত্যা করেন।
পরিবার সূত্রে জানা যায়, স্বদেশ রিয়াজের কাছে দেড়শত টাকা পেত। সেই টাকা চাইলে স্বদেশকে গালিগালাজ ও মারধর করে রিয়াজ। এরপর থেকেই স্বদেশ বাড়ি থেকে বের হয়নি। মঙ্গলবার রাতে পরিবারের সবাই স্থানীয় একটি হরিসভা গেলে রাতের কোনো এক সময় আত্মহত্যা করেন স্বদেশ। রাত দেড়টার দিকে পরিবারের লোকজন বাড়ি ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ডুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করেছি। সার্বিক আলামত ও ভিডিওটি আমাদের হাতে এসেছে। ময়নাতদন্ত শেষে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ভিডিওতে পাওনা টাকা চেয়ে মারধরের শিকার হয়ে পুলিশের কাছে বিচার চেয়েছে। তবে এ কারণেই যে তিনি আত্মহত্যা করেছেন সেটা স্পষ্ট নয়। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments