মোংলা অফিস: ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব মোংলা ( TOAM ) এর কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এইচ এম দুলালকে সভাপতি এবং মোঃ নূর আলম শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ৩১ জুলাই বুধবার সকালে মোংলার শ্রমকল্যাণ রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
বুধবার সকাল ১০টায় ট্যুর অপারেটর এসোসিয়েশন অব মোংলা ( TOAM ) এর সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম দুলাল। সভায় নির্বাচিত ১১ সদস্য কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি গোলাম রহমান বিটু, সহ-সাধারণ সম্পাদক মোল্যা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম খোকন, কোষাধ্যক্ষ মোল্লা জাহিদুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার, সদস্য আব্দুল্লাহ আল নান্টু, এমাদুল হক, মাহাতাব হোসেন ও সেলিম রহমান। সভায় সুন্দরবন এবং নদ-নদী বেষ্টিত মোংলা বন্দর এলাকায় পরিবেশবান্ধব, পর্যটনবান্ধব টেকসই ইকোট্যুরিজম বিকাশে কতক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments