সুকদেব সানা (আশাশুনি) সাতক্ষীরা: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে নাকতাড়া কালিবাড়ি বাজারে স্কুল ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগ ৪ জনকে আটকের পর মুচলেকা ও জরিমানা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নাকতাড়া কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
জানাগেছে, মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের জনৈক স্কুল ছাত্রী বাড়ি পথে নাকতাড়া কালিবাড়ি বাজারে পৌছলে, বাজারের জাহিদের চায়ের দোকানে বসে থাকা কিছু বখাটে ছেলে খারাপ কথা বলে। ছাত্রী শুনতে পেয়ে খারাপ কথার প্রতিবাদ করতে গেলে তারা আরও উত্তেজিত হয়ে খুবই খারাপ ভাষায় গালি গালাজ করে। বাধ্য হয়ে সে বাড়িতে ফিরে বাবাকে জানায়। স্কুল ছাত্রীর পিতা সঙ্গে সঙ্গে আশাশুনি থানায় ফোন করেন। এদিকে ইউপি চেয়ারম্যান ঘটনার কথা জানতে পেরে গ্রাম পুলিশ পাঠিয়ে তাদেরকে আটক করে পরিষদে আনেন। এবং তাদের অভিভাবকদের খবর দিয়ে পরিষদে এনে সকলের সম্মতিতে, বিশেষ করে মেয়ের পিতার সম্মতিতে প্রথমবারের মত অপরাধ করায় তাদেরকে মুচলেকা ও জরিমানা নিয়ে অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়। এব্যাপারে ইউপি চেয়ারম্যানের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments