আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে দুলাল (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো একজন। ২৯মে রোববার সন্ধ্যায় উপজেলার তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নে কুমড়ী এলাকার আনাত উল্লাহর ছেলে। আহত মোটরসাইকেল আরোহী রমজান আলী (৫০) একই এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইগাতীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। এসময় উপজেলার তেঁতুলতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক দুলাল মিয়া। পরে স্থানীয়রা আহত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তিনি আরো বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা
হলেও । কৌশলে ট্রাক চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
সব মন্তব্য
No Comments