স্টাফ রিপোর্টার: বিশ্ব ইজতেমার শেষ পর্ব আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে এবারের ৫৮তম পর্ব ইজতেমা শেষ হয়। মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুভ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করেন।
তাবলীগ জামাত সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এতথ্য জানিয়েছেন।
আখেরি মোনাতাজে লক্ষাধিক মুসল্লী দোয়ায় অংশ নেয় । মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত ছিল।
শনিবার দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির উদ্দেশে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান করেন।
আজ রোববার ফজরের পরে বয়ান করেন মাওলানা মোরসালিন (দিল্লী নিজামউদ্দিন) । তার বয়ান তরজমা করেনবাংলাদেশের মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে নটায় হেদায়েতের বয়ান শুরু করেন মাওলাদা ইউসুফ বিন সাদ। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতি বয়ানের পর দুপুর বারোটার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
শনিবার বাদ আসর ভারতের মাওলানা মঞ্জুর যৌতুকবিহীন নয়টি বিয়ে পড়ান।
এবছর ৫৮তম তাবলিগ জামাতে ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব জুবায়েরপন্থীরা ইজতেমা করেন। প্রথম পর্ব দুই ভাগে ভাগ করেন ।
এদিকে সাদপন্থীরা দ্বিতীয় পর্ব ১৪ ফেব্রুয়ারি শুরু করে আজ ১৬ ফেব্রুয়ারি শেষ করেন।
টঙ্গীর তুরাগ নদীরতীরে আগামী বছরের ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেন নেজামে (জুবায়েরপন্থী)। শুরায়ে নেজামের অধীনে ২০২৬ সালে তুরাগতীরে দুইধাপে ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২ থেকে ৪ জানুয়ারি এবং দ্বিতীয়ধাপ ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
সব মন্তব্য
No Comments