বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় নিখোঁজের চার দিন পর স্টিলের বাক্সের মধ্যে এক ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার নাভারণ কাজীরবেড় গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁর লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ভ্যানচালকের নাম আব্দুল্লাহ (২৫)। তিনি পার্শ্ববর্তী গাতীপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ পেশায় একজন ভ্যানচালক। পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। ১০ অক্টোবর সকাল ১১ টার দিকে প্রতিদিনের ন্যায় তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন তিনি বাড়ি ফেরেননি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। সন্ধান না পেয়ে গত ১১ অক্টোবর নিহত আব্দুল্লাহর বাবা ইউনুস আলী শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এরপর ডিবি পুলিশ ও শার্শা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে (মঙ্গলবার) সকালে উপজেলার নাভারণ কাজীরবেড় গ্রামের সুমন সর্দারের পরিত্যক্ত বাড়ির ভিতরে স্টিলের বাক্সের মধ্যে থেকে আব্দুল্লাহর অর্ধগলিত লাশ উদ্ধার করে ডিবি ও থানা পুলিশ। পরে মরদেহটি আব্দুল্লাহর বলে শনাক্ত করেন স্বজনেরা। তবে তাদের ধারনা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments