ডেস্ক রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের আয়োজনে আজ ১০ এপ্রিল পিলখানাস্থ সীমান্ত সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ইফতার মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনাব আসাদুজ্জামান খান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও মাননীয় সংসদ সদস্যগণ, বিভিন্ন বাহিনীর প্রধানগণ, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, দেশবরেণ্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিবর্গ পিলখানায় পৌঁছালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ (Major General Shakil Ahmed), এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁদের সাদর অভ্যর্থনা জানান। ইফতারের পূর্বে দেশ, জাতি ও বিজিবি’র উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে বিগত দুই বছর বিজিবি সদর দপ্তরে ইফতার মাহফিল আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবছর করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকায় এবারের ইফতার মাহফিল আয়োজন করা হয় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিল সফলভাবে সমাপ্ত হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
সব মন্তব্য
No Comments