স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে কখনও স্বেচ্ছায় বিদায় নেয় না। এদের লুটপাট, দূর্নীতির কারণে এরা জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ওপর অত্যাচারের স্ট্রীম রোলার চালায়। কিন্তু তাদের শেষ পরিনতি হয় ভয়াবহ। এবারও এই বাকশালি সরকারের পতন ছাত্র-জনতার অভ্যূত্থানেই হবে।
মঙ্গলবার ঝিনাইদহ জেলা বাস টার্মিনালে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল থেকে খুলনা অভিমুখী রোড মার্চের যাত্রা শুরু হয়। একশো কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে যা শেষ হবে খুলনার শিববাড়ি মোড়ে। এই দীর্ঘ পথে আরো ১০-১২টি পথসভা অনুষ্ঠিত হয়।
বিএনপির এটি পঞ্চম রোড মার্চ। এর আগে রংপুর, রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে রোড মার্চ অনুষ্ঠিত হয়।
জুয়েল বলেন, সরকার আজ শাসকের ভূমিকা রেখে জনগণের রক্ত শোষণ করছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে একের পর শহীদ হচ্ছে আমার ভাই। রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ। তারপরও ক্ষমতায় টিকে থাকতে মরিয়া এই অত্যাচারি সরকার।
তিনি বলেন, ১৯৭১ সালে যেভাবে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। আজও আমাদের মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আমরা শপথ নিয়ে রাজপথে নেমেছি। যতদিন এদেশের মানুষ মুক্ত না হবে ততদিন এই ছাত্রজনতা রাজপথ ছেড়ে যাবে না।
সড়ক জুড়ে বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী রোড মার্চে স্বাগত জানায়। উৎসুক সাধারণ মানুষও এ সময় রাস্তায় দু'ধারে দাঁড়িয়ে রোড মার্চ দেখেন। রংবেরঙের টি শার্ট ও ক্যাপ পরে নেতাকর্মীরা শতাধিক পিকাপ, মিনি ট্রাক, মাইক্রোবাস, মিনিবাস ও মোটরসাইকেল যোগে রোড মার্চে অংশ নেন। পথে পথে নানা স্লোগান দিচ্ছেন তারা। রোড মার্চ বহরে শোভা পাচ্ছে নানা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
সব মন্তব্য
No Comments