স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)-এর পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ ও আগামীকাল (২৩ এপ্রিল) দুই দিনব্যাপী এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ইসির সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ দুপুর ২টা থেকে এবং আগামীকাল সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হবে।
রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাছাই প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন যাচাইয়ের সময় উপস্থিত থাকতে পারবেন। পাশাপাশি তাদের প্রস্তাবক ও সমর্থকদেরও উপস্থিত থাকার সুযোগ রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুতের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হবে, যা সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নেবে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments