বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সাহিত্য সংসদ-এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সভাপতি নিশাত নাবিলাহ আহমেদ ও সাধারণ সম্পাদক সোহেল রানা।
এ বিষয়ে প্রতিষ্ঠাকালীন সভাপতি শারমিন সুলতানা শ্যামলি ও সাধারণ সম্পাদক কাইয়ুম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন শুভব্রত রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক আছান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক দিপা রানী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও অর্থ সম্পাদক মামুনুর রশীদ।
সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার অন্যতম শ্রেষ্ঠ জায়গা। মস্তিষ্ককে তেজি ও চিন্তাশক্তিকে বলশালী করতে বই পাঠের বিকল্প নেই। আমাদের প্রধান লক্ষ্য সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক জ্ঞান এবং সৃজনশীলতার চর্চা অক্ষুণ্ণ রাখা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাবো।
এদিকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভাপতি নিশাত নাবিলাহ আহমেদ জানান, আমরা বিশ্বাস করি, সাহিত্যের মাঝেই রয়েছে শান্তির সুর। এই সুরকে আমরা পৌঁছে দিতে চাই সকলের মাঝে। মননশীল পাঠকগণের নানামুখী সাহিত্যচর্চার মাধ্যম হিসেবে বশেমুরবিপ্রবি সাহিত্য সংসদ বিগত কয়েক বছরে একটি শক্ত জায়গা তৈরি করেছে। এই ধারা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ, বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চাকে ছড়িয়ে দেবার লক্ষ্যে ২০১৯ সাল নাগাদ বশেমুরবিপ্রবি সাহিত্য সংসদ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালিয়ে আসছে।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments