ডেস্ক রিপোর্ট: একজন লেখকের গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্যা রাইটার’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও অধরা খান এবং ডেবিড সরকার ও শিরিন শিলা। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন ডেবিড।
জানা গেছে, লেখালেখির জনপ্রিয়তা, তাড়না ও লেখকের ব্যক্তি জীবন নিবিরভাবে উঠে আসবে পর্দায়। থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা অপূর্ব রানা। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন এ এইচ এনামুল হক।
সিনেমাটিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়ক ডেবিড সরকার। তিনি বলেন, ‘একজন লেখকের জীবন নিয়ে সিনেমার গল্প। গল্পে চমক আছে। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের পছন্দ হবে।’
লেখক সত্তা ও তার স্বাভাবিক সম্পর্কের সমীকরণ ‘দ্যা রাইটার’ সিনেমা। এতে আরও অভিনয় করেছেন জয়রাজ, শিবা সানু, রাশেদ মামুন অপু প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments