ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্র কর্তৃক কথিত ৬০ দিনের ছাড় সংক্রান্ত সাম্প্রতিক কিছু সংবাদকে অননুমোদিত ও ভিত্তিহীন বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
শুক্রবার (১৭ এপ্রিল) এক ব্যাখ্যামূলক বিবৃতিতে বিভাগটি জানায়, এ বিষয়ে তাদের কোনো অনুমোদিত কর্মকর্তা গণমাধ্যমে কোনো তথ্য, মন্তব্য বা নিশ্চিতকরণ প্রদান করেননি। ফলে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরগুলো সরকারি কোনো স্বীকৃত তথ্যের ভিত্তিতে নয়।
বিভাগটি আরও স্পষ্ট করে জানায়, ১১ এপ্রিল ২০২৬ থেকে ৯ জুন ২০২৬ পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় কিংবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে তারা কোনো পরিকল্পনা গ্রহণ করেনি এবং এ ধরনের কোনো তথ্য কোনো সাংবাদিক বা সংবাদমাধ্যমকে দেওয়া হয়নি।
এছাড়া, রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ছাড় সংক্রান্ত বিষয়, কিংবা বাংলাদেশ কর্তৃক বিপুল পরিমাণ ডিজেল ক্রয়ের কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা কার্যক্রম সম্পর্কেও বিভাগের কাছে কোনো সরকারি বা হালনাগাদ তথ্য নেই বলে উল্লেখ করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সতর্ক করে বলেছে, তাদের কর্মকর্তাদের নামে এ ধরনের অননুমোদিত ও সংবেদনশীল তথ্য প্রকাশ জাতীয় জ্বালানি নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
এ ধরনের সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বিভাগটি।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments