পোস্টাল বিডি অ্যাপে ভোট
ডেস্ক রিপোর্ট: ডাকযোগে পাঠানো দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের ৮৩ হাজার ৬৯৫টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ২৭২ জন ভোটার তাদের ব্যালট নিকটবর্তী পোস্ট বাক্সে জমা দিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসি এক সংক্ষিপ্ত মেসেজে জানিয়েছে পোস্টাল ব্যালট বিডি ( Postal Vote BD) মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত পোস্টাল ভোটিং কার্যক্রমে ভোটদান ও ব্যালট জমার ধারা অব্যাহত রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, আজ শনিবার ( ৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ ডাক বিভাগ (বিডি পোস্ট) দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের নিকট মোট ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট প্রেরণ করেছে। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার নিজ নিজ ব্যালট গ্রহণ করেছেন।
প্রাপ্ত ব্যালটের মধ্য থেকে ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোটার ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট প্রদান শেষে জমা দেওয়া ব্যালটগুলো ধাপে ধাপে ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছাচ্ছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPV) ব্যবস্থার আওতায় জমা হওয়া ব্যালটগুলো পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ব্যালট প্রক্রিয়া শেষে চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments