সুব্রত সানা: উত্তর ডাকসু’র সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান বলেছেন, দেশ এখন কতৃত্ববাদী শাসনের করাল গ্রাসে আক্রান্ত। দেশের মানুষ আওয়ামী ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে প্রহর গুনছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তখন জ্বালানী তেলের মূল্য এক লাফে লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির ফলে আবারো নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হবে-যা জনগণের নিকট ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।
আজ ০৯ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায় আল ফুয়াদ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন ০৫ ও ৯১ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোস্তফা জামান, সদস্য আমজাদ হোসেন মোল্লা, মাহবুব আলম মন্টু, আবু হানিফ মিয়া, জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-পল্লবী থানা বিএনপি’র সভাপতি কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন। সঞ্চালনায় ছিলেন পল্লবী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক। বক্তব্য রাখেন-৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সোহরাব হোসেন মোল্লা, ৯১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সেলিম, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আলীম মিরাজ, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী গাজী।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের নিকট বর্তমান শাসকগোষ্ঠীর কোন জবাবদিহিতা নেই। জনগণের কল্যাণে এই সরকার কোন কাজ করে না। তারা সবসময় নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার অপচেষ্টায় লিপ্ত। তাই বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম চালানো প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে। বর্তমান সরকারের জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে দেশবাসীকে সাথে নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম চালাতে দৃঢ় সংকল্পবদ্ধ।
বিশেষ অতিথি’র বক্তব্যে জনাব আমিনুল হক বলেন, দেশে এখন গণতন্ত্রের লেশমাত্র নেই। তাই সরকার নিজেদের অস্তিত্ব রক্ষার ভয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগকে করায়ত্বে নিয়ে দেশবাসীর ওপর জুলুম নির্যাতন চালাতে মরিয়া হয়ে উঠেছে। দেশনায়ক জনাব তারেক রহমানের পরিভাষায় তিনি বলেন, আমাদের পেছনে জেলখানা, সামনে ক্ষমতা, যদি ঘরে থাকেন তাহলে এই ফ্যাসিষ্ট সরকার আমাদেরকে জেলখানায় নিয়ে যাবে। আর যদি ঘর থেকে বের হয়ে আন্দোলন-সংগ্রাম করেন তাহলে ক্ষমতায় যাবেন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments