দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের কল্যানপুরে কথিত তাছের পীরের আলোচিত সেই দরবার শরীফ থেকে এবার ২টি হরিণ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে একজন আটক হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই পীরের দরবার শরীফ থেকে হরিণ দু’টি উদ্ধার করা হয় এবং আটক করা হয় শের খান নামে দরবার শরীফের কথিত পীর তাছের ফকিরের শ্যালককে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সহ দিকে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে কল্যানপুর দরবার শরীফে অভিযান চালানো হয়। এ ঘটনায় দরবার শরীফের পীর তাছের ফকির সহ দু’জনের নামে মামলা দায়ের করেছে বন বিভাগ। এনিয়ে হত্যা মামলা সহ দু’টি মামলা হয়েছে আলোচিত কথিত পীর তাছের ফকিরের নামে।
বন বিভাগের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, কল্যানপুর দরবার শরীফের ভেতরে অবৈধভাবে ২টি হরিণ আটক রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। দৌলতপুর উপজেলা প্রশাসন ও দৌলতপুর থানা পুলিশের সহযোগিতায় দরবার শরীফের ভেতর থেকে হরিণ দু’টি উদ্ধার করা হয় এবং আটক করা হয় শের খান নামে একজনকে। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১৭ ধারায় কল্যানপুর দরবার শরীফের পীর তাছের ফকির সহ দু’জনের নামে মামলা দায়ের হয়েছে। তবে মামলায় শের খানকে গ্রেফতার দেখানো হলেও পলাতক দেখানো হচ্ছে দরবার শরীফের কথিত পীর তাছের ফকিরকে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় তাছের পীরের দরবার শরীফ থেকে দু’টি হরিণ উদ্ধার করে বিভাগের কর্মকর্তাদের কাছে হ¯Íান্তর করেছি। এ ঘটনায় বন্যপ্রাণী সংরÿণ আইনে বন বিভাগের পÿ থেকে মামলা দায়ের করা হলে আটক শের খানকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, কল্যানপুর দরবার শরীফের মধ্যে হরিণ আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দু’টি হরিণ উদ্ধার করা হয়েছে।
উলেøখ্য, গত রোববার দুপুরে মোবাইল চুরির অভিযোগে কল্যানপুরে কথিত পীর তাছের ফকিরের ওই দরবার শরীফের ভেতরে রাশেদ নামে এক যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়। নিহত যুবক দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের ছেলে। হত্যার ঘটনায় মামলা দায়ের হলে মামলার ৬আসামী গ্রেফতার হলেও অজ্ঞাত কারণে মামলার অন্যতম হুকুমদাতা প্রধান আসামী কল্যানপুর দরবার শরীফের কথিত পীর তাছের ফকির সহ এজাহার নামীয় অপর আসামী সুজন, সালাম ও কালাম গ্রেফতার হয়নি।
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার ও রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক সংস্কৃতি ...
সব মন্তব্য
No Comments