ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ ২৭ সেপ্টেম্বর দেয়া এক বিবৃতিতে গত ২৪ সেপ্টেম্বর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রে কিউবার দুতাবাসের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। ২০২০ সালের পর এটা কিউবার দুতাবাসের ওপর দ্বিতীয় হামলা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ঐ হামলা সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা তিন বছরেও সে সম্পর্কে কোন ব্যবস্থা নেয় নাই। বিশ্ববাসী জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার ওপর অবৈধ অবরোধ আরোপ করে রেখেছে। পাশাপাশি কিউবার বিরুদ্ধবাদীদের দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি থেকে নানা প্রকার প্ররোচনামূলক অপ তৎপরতা চালিয়ে যেতে সহায়তা করছে।
ওয়ার্কার্স পার্টি একটি দেশের দুতাবাসের ওপর এ ধরনের ন্যাক্কারজনক আক্রমণকে রোধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যর্থতাকে জেনেভা কনভেনশনের পরিপন্থী বলে উল্লেখ করে বলেছে, কিউবার বিরুদ্ধে এ ধরণের আচরণ বন্ধ করতে হবে এবং দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে সাজা দিতে হবে। ওয়ার্কার্স পার্টি একইসাথে কিউবার জনগণ ও সরকারের সাথে সংহতি ঘোষণা করছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
সব মন্তব্য
No Comments