ডেস্ক রিপোর্ট: ২০২৬ সালের মধ্যে বাংলাদেশের তৈরী পোশাক রফতানি ৫০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছেন। বণিক বার্তা'র এক প্রতিবেদনের বরাতে বিবিসি বাংলা এ খবর জানিয়েছে।
এতে বলা হয়, এ লক্ষ্যে পৌঁছাতে নানা চ্যালেঞ্জ রয়েছে। যুক্তরাষ্টের অতিরিক্ত শুল্ক আরোপ, বৈশ্বিক অর্থনীতির দুর্বলতা এবং বাজারে চাহিদা হ্রাস এই লক্ষ্যে বড় বাধা হতে পারে।
মার্কিন বাজার বাংলাদেশের তৈরী পোশাকের সবচেয়ে বড় গন্তব্য, যেখানে নতুন শুল্কের কারণে রফতানি ব্যয় অনেক বেড়ে গেছে। এর ফলে অনেক আমেরিকান ক্রেতা অর্ডার বাতিল বা স্থগিত করেছেন।
রিপোর্টে বলা হয়, ২০২০ সালে পোশাক রফতানি ছিল ২৭ বিলিয়ন ডলার, ২০২১ সালে তা বেড়ে হয় ৩৬ বিলিয়ন এবং ২০২২ সালে ৪৬ বিলিয়ন ডলার।
কিন্তু ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৩৬ বিলিয়ন ডলারে। চলতি অর্থবছরে প্রথম ৯ মাসে রফতানি ৩৪ বিলিয়ন ডলার হয়েছে, যা ১১ শতাংশ প্রবৃদ্ধির ঈঙ্গিত দেয়।
বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত শুল্ক আরোপ না করে এবং বিদ্যুৎ-গ্যাসের দাম না বাড়ে , তাহলে ৫০ বিলিয়র ডলারের লক্ষ্য অর্জন সম্ভব। তবে সরকারকে আরও কার্যকর অর্থনৈতিক কূটনীতি ও নীতি সংস্কার নিতে হবে।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments