স্টাফ রিপোর্টার: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (১৭ আগস্ট ) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ৪১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
আদাবর থানা সূত্রে জানা যায়, রবিবার (১৭ আগস্ট ) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে তিন জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শাহাদৎ হোসেন খান (২০) ২। মোঃ জুয়েল রানা (২৭) ও ৩। রাসেল মোল্লা (৪৫)।
অন্যদিকে ডিএমপির মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। ইফতান (২৭) ২। ইসমাইল (২৩) ৩। শামীম (৩০) ৪। মোজাফফর (৫৫) ৫। অপূর্ব (১৯) ৬। কোরবান (১৯) ৭। হৃদয় (২৩) ৮। আরমান (২৩) ৯। ওয়াসিম (৩১) ১০। রিফাত (২৭) ও ১১। রায়হান কবির (৩১)
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। আনোয়ার হোসেন (৪০) ২। রাসেল মিয়া (২৭) ৩। মোঃ ইনতাজ (২১) ও ৪। নুপুর ওরফে লিজা (২৩)
তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে তিন জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নিয়ামত আলী (৭২) ২। মোঃ রেজাউল করিম পাটোয়ারী (৪৯) ও ৩। রিয়াদ মুন্সী (১২)
অন্যদিকে একই দিন হাতিরঝিল থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে পাঁচ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শুভ (১৯) ২। মোঃ মোবারক উল্লাহ (২৭) ৩। রনি দাস (২৬) ৪। বাবু হাওলাদার ওরফে এম্পল বাবু (৩৮) ও ৫। মোঃ আওয়াল চৌকিদার অভি (২৯) ।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, রবিবার (১৭ আগস্ট ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। শফিউর (৪৫) ২। মামুন (৩৩) ৩। রমজান (২২) ৪। জসিম (২৯) ৫। শামীম (২২) ৬। মারুফ (২৯) ৭। মিজান (২৮) ৮। জুয়েল (২৩) ৯। রায়হান (২৫) ১০। আলামিন (১৯ ) ১১। মুছা (২০) ১২। ফারহান (২০) ১৩। কালু (২৫) ১৪। শাকিল (২১) ও ১৫। রাফসানুল (১৯)
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments