সিলেট অফিস: সাম্রাজ্যবাদী স্বার্থে ও আন্ত: সাম্রাজ্যবাদী যুদ্ধে বাংলাদেশকে সম্পৃক্ত করতে চট্রগ্রাম বন্ধর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়া, জাতীয় নূন্যতম ৩০ হাজার টাকা ঘোষণা এবং সাম্রাজ্যবাদী লগ্নিপুঁজি ও দালাল পঁুজির স্বার্থে
শ্রমশোষণ তীব্র করতেআইনি ফাঁদে ফেলে শ্রমআইন সংশোধনের নামে শ্রমিকদের৷ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে বঞ্চিত করার ধারাবাহিক ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার বিকাল ৫ টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে লাল পতাকাসহ মিছিল বেড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক টিটু দাস, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মোঃ আব্দুর রউফ, সুনামগঞ্জ সদর উপজেলা স মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মনির মিয়া। সুনামগঞ্জ হকার্স শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই প্রমূখ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments