মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের নৈশ প্রহরী মো. সাইফুল ইসলাম বাবু দায়িত্ব পালনরত অবস্থায় আকস্মিক মৃত্যু বরণ করেছেন।
সোমবার (১ আগস্ট) সকাল ছয়টার দিকে প্রশাসন ভবনের আর্কাইভ অফিসের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক আনসার সদস্য। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মো. সাইফুল ইসলাম বাবু নগরীর মতিহার থানার নতুন বুধপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত ফটিক মিয়া এবং মাতার নাম শরিফা বেওয়া।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, সাইফুল ইসলাম বাবু নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। লাইট জ্বালানো ও জাতীয় পতাকা উত্তোলনের কাজগুলোও করতেন বাবু। সোমবার সকাল ছয়টার দিকে প্রশাসন ভবনের এক আনসার সদস্য প্রথমে দেখেন যে নীচতলার সব লাইট বন্ধ। লাইট বন্ধ এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে ওই আনসার সদস্য ও আরো কয়েকজন খোঁজাখুঁজি করে আর্কাইভ অফিসের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তারা তার গায়ে হাত দিয়ে দেখে ঠাণ্ডা। সঙ্গে সঙ্গে তারা আমাকে বিষয়টি জানায়।
তিনি আরো বলেন, এরপর বাবুকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান সে রাতেই ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা গেছেন। এরপরও, আরো নিশ্চিত হতে এবং ডেথ সার্টিফিকেটের জন্য তাকে রামেকে পাঠানো হয়েছিলো। প্রশাসন ভবনের সিসি ক্যামেরাগুলোর ফুটেজ দেখার পর কখন কিভাবে কি হয়েছে, সেটা আরো সঠিকভাবে জানা যাবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
সব মন্তব্য
No Comments