মোংলা থেকে মোঃ নূর আলমঃ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবার উদ্দেশ্যে আজ সকালে মোংলার দিগরাজ বাজারে সামাজিক সংগঠন শুদ্ধপ্রাণ’র আয়োজনে সংগঠনের নিজস্ব কার্য্যালয়ে ”শুদ্ধপ্রাণ অক্সিজেন ব্যাংক” এর উদ্বোধন করা হয়।
রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত ”শুদ্ধপ্রাণ অক্সিজেন ব্যাংক” এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন শুদ্ধপ্রাণ’র সভাপতি দীপক চন্দ্র রায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাপা নেতা সাংবাদিক মোঃ নূর আলম শেখ ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদ্যোক্তা শেখ মোস্তাফিজুর রহমান, প্রভাষক শ্যামা প্রসাদ, পুষ্পক মন্ডল, লাবণ্য হালদার, জাহিদ সরদার টনি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলম গাজী, ওমর ফারুক, বিশ্বজিৎ রায়, মানস হালদার প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন অক্সিজেনের অভাবে অনেক করোনা রোগী মারা যাচ্ছে। তাই অক্সিজেন ব্যাংক’র উদ্বোধন শুদ্ধপ্রাণ’র একটি সময়োপযোগী পদক্ষেপ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শুদ্ধপ্রাণ অক্সিজেন ব্যাংককে সহযোগিতা করার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য করোনা রোগীদের অক্সিজেন সেবা পেতে ০১৬৭০৭৮১৭৫৫ এবং ০১৯১৮০১৯৯৯৬ নাম্বারে যোগাযোগ করতে শুদ্ধপ্রাণ সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
সব মন্তব্য
No Comments