ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: মঙ্গলবার ফরিদপুর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশাজীবির মানুষের সাথে বেলা ১১:৩০মি: মতবিনিময় করেন পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: গোলাম হোসেন, পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ, সহকারী কমিশনার (ভূমি) মুর্শিদা খাতুন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: খলিলুর রহমান সরকার, প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হাফিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহাব, ফরিদপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমুখ। মত বিনিময় সভায় উপজেলার অফিসারবৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম, বাংলাদেশ আওয়ামীলীগ এর নেতাকর্মী ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় বক্তাগণ জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে ফরিদপুর উপজেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন। প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ ফরিদপুর বাজারের সীমাবন্ধতার কথা তুলে ধরে বলেন এবং ওয়াপদা বাঁধ এর বড়পিট ভরাট করে বাজার সম্প্রসারণ করার অনুরোধ করেন।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments