ডেস্ক রিপোর্ট: এ ঘটনায় রাজধানীর দক্ষিনখান থেকে বিজয় কৃষ্ণ তালুকদার নামে একজনকে আটক করেছে পুলিশ। । এসময় মডার্নার টিকা ২৮ ডোজ এবং ৪ হাজার ডোজের খালি প্যাকেট জব্দ করা হয়েছে।
তার কাছে কীভাবে এই টিকা এসেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ। তবে বিজয় সরকারি টিকাদান কর্মসূচিতে যুক্ত ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
দক্ষিণ খান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া বলেন, ফার্মেসিতে করোনারোধী মর্ডানার টিকা অবৈধভাবে দেয়ার খবরে অভিযান চালানো হয়। এ সময় বিজয়ের কাছ থেকে দুটি বোতল (ভায়াল) পাওয়া যায়। একটা খালি এবং একটাতেই কিছু পরিমাণে টিকা রয়েছে। ফার্মেসি থেকে একটি বোতল ও তার বাসার ফ্রিজ থেকে একটি বোতল জব্দ করা হয়। বোতলের মধ্যে মডার্নার টিকা ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে পুলিশের এক কর্মকর্তা জানান, বিজয় একজন প্যারামেডিক। তিনি একটি দরিদ্র পারিবারিক সেবা সংস্থা নামে একটি প্রাইভেট ক্লিনিক পরিচালনা করেন। টিকাদান কর্মসূচিতে যুক্ত থাকা অবস্থায় বা পরবর্তী সময়ে এই টিকা সরানো হয়েছে কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করা হচ্ছে।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments