জাবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার জন্য ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মহিবুর রহমান মুহিব এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় ছাত্রশিবিরের সদস্য সমাবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের তত্ত্বাবধানে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন সম্পন্ন হয়। ভোট গণনা শেষে মহিবুর রহমান মুহিবের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
নবনির্বাচিত সভাপতি মহিবুর রহমান মুহিব সদস্যদের সঙ্গে পরামর্শ করে মোস্তাফিজুর রহমানকে সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ। সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবাগাতুল্লাহ, সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি মহিবুর রহমান মুহিব প্রোগ্রামের শেষ অংশে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এবং কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments