ডেস্ক রিপোর্ট: আজ ১১ নভেম্বর বেতিয়ার শহীদ দিবসে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার বেতিয়ারায় সম্মুখ সমরে নিহত ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর বীর শহীদদের স্মরণে আলোচনা সভায় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত লাখ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ আজ উল্টোপথে হাটছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশকে বাঁচাতে হলে আজ সাম্প্রদায়িকতাকে যেমন মোকাবিলা করতে হবে, তেমনি লুটররা সিন্ডকেটকেও উচ্ছেদ করতে হবে। প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে এগিয়ে নিতে এদেরকে উচ্ছেদের কোন বিকল্প নেই। এর মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। তাহলেই শহীদদের আত্মদান সার্থক হবে।
আজ ১১ নভেম্বর বেতিয়ারা শহীদ দিবস উপলক্ষে সকাল বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে সকালে সিপিবিসহ বিভিন্ন সংগঠনের পÿ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় সিপিবি কেন্দ্রীয় কমিটি, কুমিল্ল জেলা কমিটি, নারায়ণগঞ্জ জেলা কমিটি, নোয়াখালী জেলা কমিটি, চট্রগ্রাম জেলা কমিটি, ফেনী জেলা কমিটি, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসরসহ বিভিন্ন গণসংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
সব মন্তব্য
No Comments